ডাকাতির প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় খেলাফত মজলিসের এক নেতার বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় লোকজন গতকাল শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় মহাসড়কের ইসলামাবাদ (মৌচাক) এলাকার খেলাফত মজলিসের বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ব্যবসায়ী আবদুল কাইউমের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা ওই বাড়ি থেকে ৪২ ভরি স্বর্ণালংকারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার ভোর চারটা থেকে স্থানীয় লোকজন ওই মহাসড়কে অবস্থান নেন। এতে ১০-১২ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দিনের মধ্যে ডাকাতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।