ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ওদারহাট বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মো. শিপন (২২) নামে এক ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটকের পর আহত শিপনকে পুলিশ পাহারায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিপন চরবাটা ইউনিয়নের জগতপুর গ্রামের নূরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে একদল ডাকাত ওই বাজারসংলগ্ন এলাকায় তাঁর সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ডাকাতদের ঘেরাও করে শিপন নামের এক ডাকাতকে ধরে ফেলে। এরপর তাঁর দেহ তল্লাশি করে একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করে তাঁকে গণপিটুনি দিয়ে থানায় খবর সোপর্দ করে। পরে থানা-পুলিশের একটি দল তাঁকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শিপন ও তাঁর সহযোগীদের অস্ত্রের মহড়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকার লোকজন বেশ কিছুদিন ধরে জিমিঞ্চ হয়ে আছে।