ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে আটটায় যাত্রাপাশার মনমথুরা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করে।গ্রেপ্তার হওয়া আফরোজ মিয়া (৩৫) বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের বাসিন্দা। তিনি আন্তজেলা ডাকাত দলের সরদার। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন আফরোজের দুই সহযোগী আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের দুলাল মিয়া (৩০) ও একই এলাকার বারখান মিয়া (২৩)। পুলিশ ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের গতকাল মঙ্গলবার হবিগঞ্জ আদালতে পাঠিয়েছে। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, একাধিক ডাকাতির মামলার আসামি আফরোজ পালিয়ে বেড়াচ্ছিলেন।