ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের একটি চিংড়িঘেরে ডাকাতির প্রস্তুতিকালে গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ আট-নয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরপাড়ার জহির আহমদের ছেলে মো. সোহাগ ওরফে সোইগ্গ্যা ডাকাত (৩২), বদরখালী ইউনিয়নেরনতুনঘোনা এলাকার আনছার উদ্দিন (৩০)। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া বলেন, গ্রেপ্তার করা ডাকাতদের বিরুদ্ধে চকরিয়া থানায় আট-নয়টি মামলা রয়েছে। বদরখালীর চিংড়িঘেরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার ডাকাতেরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।