ডাকাতির প্রস্তুতিকালে ৩০ জলদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় শুক্রবার সকালে অস্ত্রসহ ৩০ জলদস্যুকে গ্রেপ্তার করেছে নৌবাহিনীর চোরাচালান প্রতিরোধকারী দল। গভীর বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। গত শনিবার তাদের থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার করা জলদস্যুদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি এলজি, ছয়টি গুলি, পাঁচটি কার্তুজ, তিনটি রামদা, ছুরি, মোবাইল ফোনসেট এবং নগদ প্রায় সাড়ে ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।নৌবাহিনী সূত্রে জানা যায়, হাতিয়া দ্বীপের অদূরে জলদস্যুরা ইঞ্জিনচালিত আটটি নৌকায় হানা দিয়ে লুটপাট করার চেষ্টা করে। এ সময় ওই এলাকা অতিক্রম করছিল নৌবাহিনীর টহল জাহাজ ‘বিএনএস তিস্তা’। নৌসেনারা তাত্ক্ষণিক ইঞ্জিনচালিত নৌকাগুলো ঘিরে জলদস্যুদের আটক করে। উদ্ধার করা হয় ৮৩ জেলেকে।