ডাকাতির প্রস্তুতিকালে’ ১০ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের সালনা এলাকা থেকে গতকাল বুধবার ভোরে দেশীয় অস্ত্রসহ ১০ ব্যক্তিকে আটক করে জয়দেবপুর থানার পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। পুলিশ বলেছে, তাঁরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে আটক হওয়া ব্যক্তিরা উত্তর সালনায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে জড়ো হলে নৈশ ও বনপ্রহরীদের সন্দেহ হয়। পরে এলাকার লোকজনের সহায়তায় প্রহরীরা তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ গেলে জনতা পুলিশের হাতে তাদের তুলে দেয়। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শামিম আহামেদ জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র রাখা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগ এনে মামলা হয়েছে।