ডাকাতির সময় দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির সময় দুই ডাকাতকে আটক করেছেন এলাকাবাসী। গত মঙ্গলবার রাত ১১টার দিকে বাঞ্ছারামপুর-আড়াইহাজার সড়কের কানাইনগরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বাঞ্ছারামপুর গ্রামের রুবেল মিয়া ও মো. রুবেল। বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) অংশু কুমার দেব বলেন, বড় রুবেলের বিরুদ্ধে চুরি ও মাদকের আরও পাঁচটি মামলা রয়েছে।