ডাকাতির সময় ২৮ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের কাছে একটি স্ক্র্যাপ (পুরোনো) জাহাজে ডাকাতির সময় ২৮ জনকে গ্রেপ্তার করেছেন কোস্টগার্ড সদস্যরা। গতকাল বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। লোহা হিসেবে ভেঙে বিক্রি করার জন্য এই জাহাজ আমদানি করা হয়েছে।বন্দরের বেতার নিয়ন্ত্রণ কক্ষ জানায়, গত মঙ্গলবার রাত একটার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি আইডা জাহাজের ক্যাপ্টেন বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষে ডাকাতের কবলে পড়ার খবর পাঠান। তাৎক্ষণিকভাবে বেতার নিয়ন্ত্রণকক্ষ থেকে কোস্টগার্ড, নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থায় জাহাজটি উদ্ধারে খবর পাঠানো হয়। জাহাজটি তখন কুতুবদিয়া থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।