ডাকাতের কবল থেকে রক্ষা পেলেন হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর-রানীরহাট সড়কের দলিল গ্রাম এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাজিদের বহনকারী একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা করলে গ্রামবাসীর প্রতিরোধে তাঁরা ডাকাতদের কবল থেকে রক্ষা পেয়েছেন।
জানা যায়, ওই রাতে ১০-১২ জন হাজি একটি মাইক্রোবাসে করে ভবানীপুর-রানীরহাট সড়ক দিয়ে পাশের নাটোরের সিংড়া উপজেলায় নিজেদের বাড়ি যাচ্ছিলেন। ওই সময় পাঁচ-ছয়জন ডাকাত হাজিদের গাড়ি লুট করার জন্য আগে থেকেই দলিল গ্রাম এলাকায় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবস্থান নেয়। সড়কের ওপর গাছ দেখে হাজিদের বহনকারী গাড়িটি বেশ দূরে থেমে যায়। এ সময় হাজিরা মুঠোফোনে তাঁদের আত্মীয়-স্বজনদের বিষয়টি জানান। তাঁদের স্বজনেরা তাৎক্ষণিকভাবে দলিল গ্রামের পরিচিতজনদের ঘটনা জানান। এরপর দলিল গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে হইচই করে এগিয়ে এলে ডাকাতেরা পাশের তাড়াশ উপজেলার দিকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ওই রাতে ভবানীপুর-রানীরহাট সড়কে কর্তব্যরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নরেশ চন্দ্র সরকার।