ডাকাতের কবলে ট্যাক্সিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের সালমিয়া এলাকায় বাংলাদেশি এক ট্যাক্সিচালকের কাছ থেকে ছুরির মুখে তাঁর মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দেশটির সংবাদপত্র আল-সেয়াসসাহ এক খবরে জানায়, ডাকাতির পর ওই ট্যাক্সিচালক সালমিয়া পুলিশ স্টেশনে দুই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ করেন। এ সময় তিনি জানান, দুই আরোহী সালমিয়া যেতে তাঁকে থামিয়েছিলেন। পথে তাঁরা ডাকাতি করে পালিয়ে যান। এ ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। এদিকে ফারওয়ানিয়া নিরাপত্তা বিভাগ এক এশীয় প্রবাসীকে চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে। এক বাড়ি থেকে তিনটি গ্যাস সিলিন্ডার ও অ্যালুমিনিয়ামের তার চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আরব টাইমস