ডাকাতের কবলে পড়ে বাস খাদে, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাসে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তবে চালকের সতর্কতার কারণে ডাকাতদের হাত থেকে যাত্রীরা বেঁচে গেলেও নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেছে। এতে পাঁচ যাত্রী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে পাবনা-বগুড়া মহাসড়কের ছোন্দহ সেতুর কাছে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ‘আমি টহল পুলিশের দলে ছিলাম। দুর্ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পারায় ডাকাতেরা পালিয়ে যায়। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।’