ডাকাতের কবলে স্বর্ণ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের ফাইলেরিয়া হাসপাতাল সড়কে গত বুধবার রাতে ডাকাতের কবলে পড়ে মনোয়ার হোসেন (৩২) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আহত হয়েছেন।
ডাকাতেরা তাঁর মোটরসাইকেলসহ সঙ্গে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে। তবে পালিয়ে যাওয়ার পথে এক ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে।
পুলিশ জানায়, রাত তিনটার দিকে ধলাগাছ গ্রামের একজন বাসিন্দা মুঠোফোনে থানায় খবর দেন। পরে টহল পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পথে ওই গ্রাম থেকে প্রায় আট কিলোমিটার দূরে সাইশমল্লার মোড়ে চারজনকে মোটরসাইকেলে করে যেতে দেখে ধাওয়া করে। এ সময় এক ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ।