ডাকাতের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকার দুই বাড়িতে ২০০৬ সালের ২১ জুলাই ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতের প্রত্যেককে আট বছর কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল রোববার দুপুরে ফরিদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক শেখ তারেক এজাজ এ রায় দেন। এ রায় ঘোষণার সময় সব আসামি আদালতে হাজির ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার শিবরামপুর এলাকার লিটন শেখ (২৫), পান্নু শেখ (৩০) ও হেকিম শেখ (৩০), ধুলদী এলাকার মহিউদ্দিন মোল্লা (২৯) এবং চকভবানীপুর এলাকার শরীফ শেখ (৩০)।