ডাকাতের গুলিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মহিলা কলেজ রোডের নিজ বাড়িতে গত বুধবার রাতে ডাকাতের গুলিতে শেখ সিরাজুল ইসলাম ওরফে মনির (৫৫) গুরুতর আহত হন। তিনি বাংলাদেশ ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (ক্যাশ)।পারিবারিক সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে ছয়-সাতজনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে মনিরের ঘরে ঢোকে তাঁকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল বের করে দিতে বলে। না দেওয়ায় একপর্যায়ে ডাকাতেরা তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এবং পেটে একটি গুলি করে পালিয়ে যায়। পরে মনিরকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়।