ডাকাতের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে বাবুল মিয়া (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি রাজশাহী মহানগরের শাহ মখদুম এলাকার বাসিন্দা। তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন।বাবুল মিয়ার পরিবারের উদ্ধৃতি দিয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) বিনয় কৃষ্ণ কর জানান, মঙ্গলবার দুপুরে সিমেন্ট নেওয়ার জন্য রাজশাহী শহর থেকে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একটি কারখানার উদ্দেশে যাত্রা করে একটি ট্রাক। রাত একটায় ট্রাকটি বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় পৌঁছালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ট্রাকটি আটক করে সশস্ত্র একদল ডাকাত। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবুল মিয়াকে ছুরিকাঘাত করে ডাকাতেরা। তারা বাবুলের সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট লুটে নেয়। এ সময় চালক সোহেল চিৎকার করলে ডাকাত দল একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়। গুরুতর আহত বাবুল মিয়া গতকাল বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।