ডাকাতের ছুরিকাঘাতে ব্র্যাকের চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের গাড়িচালক আবদুল করিম (৩৫) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পলাশের বাগদি এলাকায় এ ঘটনা ঘটে। করিমের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বিহালীখামার গ্রামে। এ ব্যাপারে করিমের সহযোগী মিলন মিয়া গতকাল শুক্রবার সকালে পলাশ থানায় হত্যা মামলা করেছেন।মিলন মিয়া জানান, অফিসের প্রয়োজনে বৃহস্পতিবার তাঁরা দুজন ব্রাহ্মণবাড়িয়ায় যান। কাজ শেষে রাতেই বগুড়ার উদ্দেশে রওনা দেন। রাত আড়াইটার দিকে পলাশের বাগদি এলাকায় টঙ্গী-পাঁচধোনা সড়কে দেখতে পান সড়কে গাছ ফেলে রাখা হয়েছে। বিষয়টি বুঝতে পেরে গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে ডাকাতেরা তাঁদের ধরে ফেলে।