প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ফতেপুর ইউনিয়নের দাবুরপুরা গ্রামে কাপড় ব্যবসায়ী জামান মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে। গত রোববার দিবাগত রাত দুইটার পর এ ঘটনা ঘটে। ডাকাতেরা বাড়ির পাহারাদার আফজল (২৬) ও শাহাদাতকে (৩০) পিটিয়ে আহত করে বেঁধে ফেলে। এরপর তারা কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে গৃহকর্ত্রী লাইলী বেগমকেও (৩২) পিটিয়ে ও হাত-পা বেঁধে ঘরে থাকা আট ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ মালামাল লুট করে। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আড়াইহাজার থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।