ডাকাতের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টহলদল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কোমড়াকাপন এলাকা থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। র্যাবের ধাওয়া খেয়ে ডাকাতদল এই আগ্নেয়াস্ত্র ফেলে যায়। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত দুইটা ২০ মিনিটের সময় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টহলদল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কোমড়াকাপন এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সাত-আটজনের একটি ডাকাতদল র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড় দেয়। র্যাবও তাদের ধাওয়া করে। এ সময় ডাকাতদল তাদের কাছে থাকা অস্ত্রের দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।