ডাকাতের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পাহাড়তলি আলীনগর এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত আবু তাহের আদাইয়ার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, পাঁচটি গুলি ও একটি লম্বা কিরিচ উদ্ধার করেছে। আবু তাহের আদাইয়া পাহাড়তলি আলীনগর এলাকার আহমদ মিয়ার ছেলে। অভিযান পরিচালনাকারী সাতকানিয়া থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুস ছালাম মুন্সী বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা আদাইয়াকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যাই। পুলিশ আসার খবর পেয়ে সে দ্রুত পালিয়ে যায়।’ সাতকানিয়া থানার উপপরিদর্শক রেজাউল করিম মজুমদার জানান, আবু তাহের আদাইয়ার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ইতিপূর্বে চারটি মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতি, জননিরাপত্তা ও মারামারির মামলা রয়েছে।