ডাকাতের মারধরে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলায় ডাকাতের মারধরে মরিয়মেন নেছা (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হোসেননগর গ্রামের পল্লী চিকিৎসক মো. ফুল মিয়ার (৯০) বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা নগদ টাকাসহ ১৬ ভরি স্বর্ণালংকার লুট করে।