ডাকাতের হাতে গৃহকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৌর ইউনিয়নের কানখোরর্দি গ্রামে গত বুধবার রাতে ডাকাতের হাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাত-আটজন ডাকাত ওই গ্রামের মুন্নু মিয়ার (৫৫) বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি শুরু করে। ডাকাতেরা নগদ দুই লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে। মালামাল নিয়ে ডাকাতেরা চলে যাওয়ার সময় গৃহকর্তা মুন্নুর মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।এ ব্যাপারে মন্নু মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম মামলা করেছেন।