ডাকাতের হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাতের হামলায় একজন গুলিবিদ্ধ ও পাঁচজন ছুরিকাহত হয়েছেন। গত রোববার দিবাগত রাতে ডাকাতেরা উপজেলার চক্রধা ইউনিয়নের ভাটগাঁও গ্রামে ফাইজ উদ্দিন মুন্সির বাড়িতে ডাকাতি করে। পরে তারা পাশের তাতুয়াকান্দা গ্রামে সিরাজ উদ্দিনের (৫৫) বাড়িতে ঢুকলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলেন। এ সময় ডাকাত দল গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে সিরাজ উদ্দিন পেটে গুলিবিদ্ধ হন। পরে ডাকাতেরা পালানোর সময় এলাপাতাড়ি কোপাতে থাকলে আরও পাঁচজন আহত হন। নরসিংদী প্রতিনিধি