ডাকাতের হামলায় আ.লীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ার সরকারপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মুন্সি ও সাবেক কলেজশিক্ষক দেলোয়ার হোসেনের বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আলাউদ্দিন মুন্সি ও পাশের বাড়ির ইফতেখার আলম গুরুতর আহত হয়েছেন। তাঁদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আলাউদ্দিন মুন্সির অবস্থা আশঙ্কাজনক। লোহাগড়া থানার উপরিদর্শক জি জি বিশ্বাস বলেন, ডাকাতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।