ডাকাতের হামলায় আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের সওদাগরপাড়ায় আবদুল হামিদ (৭২) নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা আবদুল হামিদ আহত হন।
গত সোমবার রাত ১০টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। আহত গৃহকর্তা চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সাত-আটজন সশস্ত্র ডাকাত আবদুল হামিদের বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। ওই সময় বাধা দিলে ডাকাতেরা আবদুল হামিদের মাথায় ও বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে মোরশেদ ও মো. রাকিব নামের দুই ডাকাতকে আটক করে লোহাগাড়া থানায় সোপর্দ করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, মোরশেদের স্বীকারোক্তি মতে তাঁর বাড়ি থেকে একটি দেশে তৈরি বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।