ডাকাতের হামলায় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার উত্তর মাইজদী এলাকার সামছুল হক তহশিলদারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
সশস্ত্র ডাকাতেরা ঘরের লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মো. সোহেল (৩০) ও ইউছুফ আলী (২৭) আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে ওই এলাকার সামছুল হক তহশিলদারের বাড়িতে ১৪-১৫ জনের একদল মুখোশ পরা সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে জিমিঞ্চ করে ফেলে। এ সময় প্রতিবাদ করলে সোহেল ও ইউছুফ আলীকে কুপিয়ে আহত করে লুটপাট শুরু করে।
আহত সোহেল জানান, ডাকাতেরা তাঁদের ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোন সেট ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ডাকাতির ঘটনা সম্পর্কে থানায় কেউ অবহিত করেননি বলে উল্লেখ করেন সুধারাম (সদর) থানার ওসি মোশারফ হোসেন তরফদার।