ডাকাতের হামলায় দুজন গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতের ছোড়া গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের গলসাঙ্গন গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নিজ বাহাদুরপুর ইউনিয়নের গলাসাঙ্গন (নিশ্চিতপুর) গ্রামের ফয়জুর রহমানের বাড়িতে ডাকাত হানা দেয়। ডাকাতির একপর্যায়ে বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের বাড়ি ও পাশের গ্রামের লোকজন ছুটে আসতে থাকে। এ সময় ডাকাতেরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাশের গ্রাম চাতুরপাড়ের ফিরোজ আলীর ছেলে নুরুল ইসলাম (৫০) ও আমিনুল ইসলাম (৪৫) গুলিবিদ্ধ হন।