ডাকাতের হামলায় নারীসহ আহত ৭, মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলী মাঝির বাড়িতে শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়।ধারালো অস্ত্রের আঘাতে ও পিটুনিতে ওই পরিবারের সাত সদস্য আহত হন। তাঁদের মধ্যে মোহছেনা খাতুন (৬০), রাশেদা বেগম (৩০), রুবন (২৫), রুহুল আমিনকে (৩৫) বসুরহাট উপশম ক্লিনিকে ভর্তি করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ মামলা করতে আসেননি।