ডাক্তারি পরীক্ষায় প্রমাণ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিব মোহাম্মদ মূসার বিরুদ্ধে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগকারিণী দুই গৃহপরিচারিকার ডাক্তারি পরীক্ষা শেষে চিকিৎসকেরা এ প্রতিবেদন দেন।গত ২৪ জুন মোহাম্মদ মূসার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গুলশান থানায় মামলা দায়ের করেন তাঁর দুই গৃহকর্মী। এ সময় অপর এক গৃহকর্মী তাঁর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগকারিণী দুজনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, তিন চিকিৎসকের সমন্বয়ে গঠিত বোর্ড ধর্ষণের কোনো আলামত খুঁজে পাননি।