ডাচ রাজকুমারীর রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তর পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের রাজকুমারী মাখরিত ফ্রান্সিসকা। গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজকুমারী রেড ক্রিসেন্ট কার্যালয়ে এলে তাঁকে সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ সময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এম এস আকবর আইলা ও সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তাছাড়া সংস্থার বিভিন্ন কার্যক্রমে ডাচ সরকারের সহায়তার জন্য রাজকুমারীকে ধন্যবাদ জানান তিনি। গত ১৫ জুন তিন দিনের সফরে ১১ জন সঙ্গীসহ ডাচ রাজকুমারী ও রাজকুমার পিটার মাইকেল বাংলাদেশে আসেন। তাঁরা রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত সিরাজগঞ্জের যমুনা পাড়ের ভাঙনকবলিত এলাকার ঝুঁকি হ্রাস কার্যক্রম পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি।