ডাচ্ প্রতিনিধিদলের রাজশাহীর বড়কুঠি পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচেদর তৈরি বাংলাদেশের প্রাচীন স্থাপনা রাজশাহীর বড়কুঠি। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে মহানগরের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও পুনর্জাগরণের কাজের অংশ হিসেবে গতকাল শুক্রবার ডাচ্ প্রতিনিধিদল বড়কুঠি পরিদর্শন করে।প্রতিনিধিদলের সদস্য ছিলেন ডাচ্ আর্কিভিস্ট ফ্লোরাস খেজার ও আর্কিভিস্ট সিগফ্রিড তানজিং। পরিদর্শনকালে তাঁদের সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, গবেষক লুৎফুল হক টুটুল, নাট্যকার ফেরদৌস হাসান, সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. সরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফুল হক, ব্যবসায়ী মো. আলাউদ্দিন প্রমুখ।