ডাচ্-বাংলা ব্যাংক ও ঢাকা ওয়াসার চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে ওয়াসার বিল পরিশোধের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ও ঢাকা ওয়াসার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জুয়েনা আজিজ এবং ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ। বিজ্ঞপ্তি।