ডাচ্-বাংলা ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক গতকাল শনিবার এ ব্যাংকের কর্মকর্তাদের জন্য ‘মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ব্যাংকের প্রশিক্ষণকেন্দ্রে এ কর্মশালা উদ্বোধন করেন।
মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়নের পরিবর্তিত রূপ এবং এ ব্যাপারে যুগোপযোগী কলাকৌশল সম্পর্কে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্যক ধারণা দেওয়াই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালায় কে এস তাবরেজ বলেন, দেশে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তেমনি অবৈধ টাকা ও জঙ্গি কার্যক্রম ব্যাংকিং সেবাকে ফেলে দিচ্ছে চ্যালেঞ্জের মুখে। তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের মানি লন্ডারিং প্রতিরোধে সন্দেহজনক অ্যাকাউন্টগুলো সতর্কতার সঙ্গে পরিচালনা করার পরামর্শ দেন। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শাহ আলম এবং এ এইচ এম জহুরুল ইসলাম। বিজ্ঞপ্তি।