ডাচ্-বাংলা ব্যাংকের গ্রিন ব্যাংকিং পলিসিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ১৮ ফেব্রুয়ারি ‘গ্রিন ব্যাংকিং পলিসি অ্যান্ড এনভায়রনমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। ব্যাংকের প্রশিক্ষণকেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের কর্মকর্তাদের নিরবচ্ছিন্নভাবে গ্রিন ব্যাংকিং চর্চায় প্রশিক্ষিত করে তোলাই ছিল কর্মশালার মূল লক্ষ্য।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ এ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ব্যাংকের শাখাগুলোর দক্ষতা বৃদ্ধি, জ্বালানি-সাশ্রয়ী পরিচালন পদ্ধতির প্রয়োগ ইত্যাদির মাধ্যমে একটি প্রকৃত গ্রিন ব্যাংক কার্বনের প্রভাব হ্রাস করতে পারে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ডাচ্-বাংলা ব্যাংক এরই মধ্যে পরিবেশ বিপর্যয় রোধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকের গ্রিন ব্যাংকিং সেলের চেয়ারম্যান মোহাম্মদ রাফাত উল্লাহ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের বিভাগীয় প্রধানসহ মোট ১০০ জনের বেশি কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি।