ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংকের দুই দিনব্যাপী প্রথম ব্যবস্থাপক সম্মেলন শেষ হয়েছে। গত ২০ ও ২১ জানুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সম্মেলন হয়।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের ১১১টি শাখার ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, মো. সাইদুল হাসান, খান তরিকুল ইসলাম, মো. মোসাদ্দিকুর রহমান, বিভিন্ন বিভাগীয় প্রধানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ তাঁর বক্তব্যে বিভাগীয় প্রধান ও শাখাপ্রধানদের ২০১২ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দেন। সম্মেলনে শাখাপ্রধানেরা তাঁদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।