ডাচ্-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৭ লাখ টাকার অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পোশাককর্মী ও তাঁদের পরিবারের সহায়তায় ১১ কোটি ২৭ লাখ টাকা অনুদান দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। দুর্ঘটনার পরপরই ব্যাংকটি নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিল। ধসে পড়া ভবনে উদ্ধারকাজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পর মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার একশ ২৭ জনে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে সম্প্রতি ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান আবেদুর রশিদ খানের কাছ থেকে এই টাকার চেক গ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব এম আসলাম আলম ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বিজ্ঞপ্তি।