ডাচ্-বাংলা ব্যাংকের ১২৭তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু থেকে অনলাইন সুবিধা নিয়ে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে গত বুধবার ডাচ্-বাংলা ব্যাংকের ১২৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বলা হয়, বর্তমানে দেশের ৩৬০টি উপজেলা ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিসের আওতাভূক্ত। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিল্পপতিরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।