ডাচ্-বাংলা ব্যাংকের ৭০ লাখ টাকা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরে শোলাকুড়ি কলেজের ভবন নির্মাণে ডাচ্-বাংলা ব্যাংক ৭০ লাখ টাকার অনুদান দিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ গত ২৫ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কলেজটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইয়াকুব আলীর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় এই কমিটির অন্যান্য সদস্য ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের ৪২টি গ্রামে প্রায় ৩৫ হাজার মানুষ বসবাস করে। শোলাকুড়ি ও এর পার্শ্ববর্তী এলাকায় কোনো কলেজ না থাকায় এই ইউনিয়নের ছাত্রছাত্রীদের দূরের একটি কলেজে যেতে হয়। এ জন্য প্রতিবছর এখানকার অনেক শিক্ষার্থী ঝরে পড়ে।ডাচ্-বাংলা ব্যাংক সমাজের অবহেলিত জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও দেশের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। এই অনুদান ব্যাংকের বৃহত্তর এ প্রতিশ্রুতিরই অংশ। সামাজিক কল্যাণ কর্মসূচির আওতায় ডাচ্-বাংলা ব্যাংক দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ১০২ কোটি টাকার বার্ষিক শিক্ষাবৃত্তি প্রকল্পও চালু করেছে। বিজ্ঞপ্তি।