ডান্ডা মেরে ঠান্ডা করার নীতি ত্যাগ করার আহ্বান সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো পরিস্থিতিতেই ডান্ডা মেরে ঠান্ডা করার নীতি ত্যাগ করে আলোচনা ও সমঝোতার পথ বেছে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা মনে করেন, দমন-পীড়ন করে পোশাক খাতসহ কোনো সমস্যারই সমাধান হবে না। গতকাল শুক্রবার রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে সিপিবির নেতারা এসব কথা বলেন। শ্রমিকনেতা মন্টু ঘোষের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, পোশাকশিল্পে চলমান সংকট মোকাবিলায় সরকার গণতান্ত্রিক রীতিনীতির তোয়াক্কা করছে না। শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে না বসে বরং তাঁদের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হচ্ছে। তিনি বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী শ্রমিকদের এক হাজার ৬৬২ টাকা মজুরিকে অমানবিক বলছেন। তার পরও সরকারিভাবে শ্রমিকদের জন্য অপর্যাপ্ত মজুরিকাঠামো ঘোষণা করা হয়েছে। সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, কেন্দ্রীয় সদস্য আহসান হাবিব, সাজ্জাদ জহির, খেলাঘরের নেতা আবু সাঈদ প্রমুখ বক্তব্য দেন।