ডাবুয়ার হাছানখীলে কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবুয়া হাছানখীল সমাজকল্যাণ সমিতির উদ্যোগে গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ১৬ ডিসেম্বর কম্বল বিতরণ করা হয়। বিএসআরএম গ্রুপের সহায়তায় শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন ডাবুয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের পার্চেজ িলড আলী মাহবুব মো. হোসেন চৌধুরী, ডাবুয়া হাছানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান চৌধুরী, ডাবুয়া হাছানখীল সমাজকল্যাণ সমিতির সভাপতি নাছির উদ্দীন, ডাবুয়া ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।