ডামাডোল আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র পদে দলীয় সমর্থন পেয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহাম্মদ স্বস্তিতে নেই। একদিকে দলীয় মনোনয়নবঞ্চিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা, আরেক দিকে বিএনপির কৌশলী মনোনয়ন। ফলে বেকায়দায় আছেন বেলাল আহাম্মদ। মেয়র পদে মনোনয়নবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী জানান, মেয়র পদপ্রার্থী মনোনয়নে দলের তৃণমূল নেতা-কর্মীদের মতের প্রতিফলন ঘটেনি। মনোনয়নবঞ্চিত কাউন্সিলর পদপ্রার্থীরা জানান, কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বেলাল আহাম্মেদসহ গুটিকয়েক নেতার মতামতই প্রাধান্য পেয়েছে। এদিকে বিএনপিদলীয় সূত্র জানায়, দলীয় সিদ্ধান্তে চার-পাঁচ বছর আগে আওয়ামী লীগ থেকে আসা রোমান হোসেন পাটওয়ারীকে মেয়র পদে প্রার্থী করা হয়েছে। এতে আওয়ামী লীগের একাংশের সমর্থন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।