ডাম্পারের ধাক্কায় পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকায় ডাম্পারের ধাক্কায় নুর মোহাম্মদ (৪৫) নামের একজন পথচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে বালু সরবরাহের কাজে ব্যবহৃত একটি ডাম্পার গাড়ি বাসস্টেশন থেকে লেঙ্গুরবিল রোডের দিকে দ্রুতগতিতে যাওয়ার সময় পথচারী নুর মোহাম্মদকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। ওই সময় চালক গাড়িটি নিয়ে পালিয়ে যান। পরে লোকজন আহত নুর মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নুর মোহাম্মদ টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া গ্রামের মৃত কালা সোনার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ। প্রথম আলোকে তিনি বলেন, ডাম্পারের মালিকের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাঁকে আটকের চেষ্টা চলছে।