ডায়মন্ড ওয়ার্ল্ডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব রাজাকের স্ত্রী রোশমাহ্ মানসুর এবং তাঁর সফরসঙ্গীরা গত সোমবার রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফ স্টাইল বিপণিকেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি বিপণিকেন্দ্রটির বিভিন্ন দিক ঘুরে দেখে এ প্রতিষ্ঠানের শাখা মালয়েশিয়ায় স্থাপনেরও আগ্রহ প্রকাশ করেন। ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফ স্টাইল হলো ইউনিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। এই বিপণিকেন্দ্রে ফ্যাশন সচেতন নারী ও পুরুষ উভয়ের জন্য জুয়েলারি, ফ্যাশনেবল ঘড়ি, মোবাইল, বিভিন্ন দেশি-বিদেশি পোশাক, বিয়ের সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হয়। বিজ্ঞপ্তি।