প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে গতকাল বুধবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। উপজেলার আমতৈল গ্রামের এক পরিবারের আক্রান্ত ছয়জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ইউসুব আলী (৬০) নামের একজন মারা গেছেন। ওই পরিবারের আক্রান্ত সাবিনা আক্তার (৩০) বলেন, ‘রাত থেকে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। সকাল পর্যন্ত আমরা সবাই আক্রান্ত হয়ে পড়ি। হাসপাতালে আসার পথে আমার বাবা মারা যান।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হোসাইন বলেন, ধারণা করা হচ্ছে, ভেজাল খাবার খেয়ে বেশির ভাগ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।’