ডায়াবেটিক হাসপাতালে চক্ষু বিভাগ উদ্বোধন
নীলফামারী ডায়াবেটিক সমিতির হাসপাতালে চক্ষু বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর গতকাল বুধবার বিকেলে শহরের ডাকবাংলা সড়কের ওই হাসপাতালের দ্বিতীয় তলায় এ কার্যক্রম উদ্বোধন করেন।
পরে হাসপাতালের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফিন চৌধুরী। এতে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, স্বাধীনতা চিকিৎসা পরিষদের জেলা সভাপতি মমতাজুল ইসলাম, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান প্রমুখ বক্তৃতা করেন।
মজিবুল হাসান জানান, মার্কেন্টাইল ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান ও সাংসদ আবদুল জলিলের দেওয়া ১০ লাখ টাকায় চক্ষু বিভাগটি করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি অনেক কম বয়সী যুবককে হূদেরাগে আক্রান্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মরতে দেখেছি। তাই আমি এ রোগের চিকিৎসার জন্য আগামীতে এই হাসপাতালে কার্ডিয়াক ম্যানেজমেন্ট ইউনিট করার ব্যাপারে কাজ করব।