ডায়াবেটিস ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুশৃঙ্খল জীবন যাপন করি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো নওগাঁয় গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও শহরের বিভিন্ন স্থানে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পরিচালিত হয়। সকাল নয়টায় সিভিল সার্জন কার্যালয় থেকে জেলা প্রশাসক আমিনুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনায় সিভিল সার্জন এ কে এম মোজাহারের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোজাম্মেল হক, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আনজুমান আরা খানম প্রমুখ। জেলা স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন স্থানে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের আয়োজন করে।