ডাল পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদর উপজেলার মোমিনপুর মুন্সীরহাট এলাকায় গতকাল শুক্রবার গাছের ডাল পড়ে সজিবুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। নিহত সজিবের বাড়ি রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পশ্চিম খারুয়াবাধা গ্রামে। তিনি ওই গ্রামের শহিদার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গতকাল দুপুরে ইউনিয়নের মুন্সীরহাট হাবিবপুর মোড় এলাকায় রাস্তার পাশের গাছের ডাল ভেঙে মাথায় পড়লে সজিবুর রহমান ঘটনাস্থলে মারা যান। সজিব এ সময় ওই পথ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, বেলা তিনটার দিকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।