প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামের আরিফা সুলতানা ডালির (২৫) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকা জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে হারুন আর রশিদের তত্ত্বাবধানে চিকি ৎসাধীন। চিকি ৎসক বলেছেন, তাঁকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে ব্যয় হবে প্রায় ১৫ লাখ টাকা। ডালির বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাকিম মিয়া জানান, রোগ নির্ণয়ের পর থেকে গত ছয় মাসে তাঁর মেয়ের চিকি ৎসার পেছনে এরই মধ্যে প্রায় সাত লাখ টাকা খরচ হয়েছে। এখন তিনি নিঃস্ব। এ অবস্থায় মেয়ের চিকি ৎসার জন্য তিনি সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ২২৬৮, রূপালী ব্যাংক, রামু শাখা, কক্সবাজার। যোগাযোগ: ০১৮১৯৯৬৭৫৯৮। রামু (কক্সবাজার) প্রতিনিধি।