প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারের ব্যাগে ছিল মুগের ডাল আর একটি মিষ্টিকুমড়া। মোটরসাইকেলে ব্যাগটি ঝুলিয়ে বাড়ি যাচ্ছিলেন ইমান আলী (৪৭)। পথে পুলিশের হাতে ধরা পড়েন। পুলিশ ডালের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি পিতলের তৈরি কৃষ্ণমূর্তি এবং কুমড়ার ভেতর থেকে ১০টি বন্দুকের গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। রাজশাহীর চারঘাট উপজেলার শিশুতলায় গত শুক্রবার এ ঘটনা ঘটে। ইমান আলীর বাড়ি চারঘাট উপজেলার চামটা গ্রামে। চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, কুমড়া কেটে তার ভেতরে গুলি ও ম্যাগাজিন ঢোকানো হয়েছিল। ইমান আলীর বিরুদ্ধে চারঘাটসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী