ডাস্টবিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাট পরিষ্কার রাখতে গতকাল বৃহস্পতিবার দুটি ভ্যান এবং ২০টি ডাস্টবিন বিতরণ করা হয়েছে। দারিয়াপুর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির অর্থায়নে এগুলো বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলেয়া ফেরদৌস জাহান। এ সময় উপস্থিত ছিলেন ঘাগোয়া ইউপির চেয়ারম্যান আমিনুর জামান, দারিয়াপুর বন্দর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল হাই মিয়া, ঘাগোয়া ইউপি সচিব আবদুল মোত্তালিব আকন্দ, ইউপি সদস্য শহিদুর আমান, বাদশা মিয়া, মাহাবুর রহমান, রশীদ সরকার প্রমুখ।