ডাস্টার ছুড়ে ছাত্রীর মাথা ফাটিয়েছেন প্রধান শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থতার জন্য ছুটি চাওয়ায় ডাস্টার নিক্ষেপ করে এক ছাত্রীর মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছেন প্রধান শিক্ষক। শেরপুর সদর উপজেলার ইলশা উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রীটিকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, ইলশা উচ্চবিদ্যালয়ে গতকাল দুপুরে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাস নিচ্ছিলেন প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান। এ সময় ইয়াসমীন আক্তার নামের এক ছাত্রী মাথাব্যথায় অসুস্থ হয়ে পড়ে। সে ছুটি চাইলে প্রধান শিক্ষক রেগে গিয়ে ইয়াসমীনকে ডাস্টার ছুড়ে মারেন। এতে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। সহপাঠীরা তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্শ্ববর্তী গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।